TenderIQ অ্যাপ খুলুন

PPA 2006 ধারা ৪৮ — দরপত্র মূল্যায়ন, ইত্যাদি

অ্যাপে বিধি ও আইন খুলুন

ষষ্ঠ অধ্যায়: ক্রয় প্রক্রিয়াকরণ · অংশ ৩: পণ্য, কার্য, ইত্যাদি ক্রয়ের জন্য দরপত্র প্রক্রিয়াকরণ

(১) দরপত্র মূল্যায়ন কমিটি দরপত্র দলিলে পূর্বঘোষিত মূল্যায়নের নির্ণায়কসমূহ কঠোরভাবে অনুসরণ করিয়া দরপত্রসমূহ পরীক্ষা ও মূল্যায়নপূর্বক দরপত্র মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুত করিবে ৷

(২) সর্বনিম্ন মূল্যায়িত ব্যয় নির্ণয়ের জন্য-

(ক) জাতীয় পর্যায়ে পণ্য, সংশ্লিষ্ট সেবা, কার্য ও ভৌত সেবা ক্রয়ের ক্ষেত্রে, প্রযোজ্য কর এবং মূল্য সংযোজন কর অন্তর্ভূক্ত করিতে হইবে; এবং
(খ) আন্তর্জাতিক ক্রয়ের অধীন আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে, প্রযোজ্য শুল্ক, কর এবং মূল্য সংযোজন কর বাদ দিতে হইবে, তবে স্থানীয় উত্পাদিত পণ্যের ক্ষেত্রে শুধু মূল্য সংযোজন করা বাদ দিতে হইবে; এবং
(গ) আন্তর্জাতিক ক্রয়ের অধীনে কার্যসম্পাদনের ক্ষেত্রে, প্রযোজ্য শুল্ক, কর এবং মূল্য সংযোজন কর অন্তর্ভূক্ত করিতে হইবে ৷

(৩) দরপত্র মূল্যায়নের নিমিত্তে নির্ণায়ক হিসাবে সর্বনিম্ন মূল্য নির্ধারণ ছাড়াও অন্য কোন নির্ণায়ক দরপত্র দলিলে উল্লেখ থাকিলে, ঐ নির্ণায়কসমূহ যথাসম্ভব আর্থিক মানদন্ডে পরিমাপ করিয়া মূল্যায়ন কার্যসম্পাদন করিতে হইবে ৷

পাঠ সরকারি প্রকাশিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ থেকে সংকলিত। আইনি প্রয়োজনে সরকারি গেজেটের সঙ্গে মিলিয়ে নিন।

অ্যাপে বিধি ও আইন খুলুন — অ্যাপে এখনই

অ্যাপে বিধি ও আইন খুলুন

আরও পড়ুন