TenderIQ অ্যাপ খুলুন

PPA 2006 ধারা ৪৭ — দরপত্র উন্মুক্তকরণ

অ্যাপে বিধি ও আইন খুলুন

ষষ্ঠ অধ্যায়: ক্রয় প্রক্রিয়াকরণ · অংশ ৩: পণ্য, কার্য, ইত্যাদি ক্রয়ের জন্য দরপত্র প্রক্রিয়াকরণ

(১) দরপত্র উন্মুক্তকরণ কমিটি, দরপত্র দাখিলের জন্য ক্রয়কারী কর্তৃক নির্দিষ্টকৃত সময়সীমা অতিক্রান্তের অব্যবহিত পর দরপত্র দলিলে উল্লিখিত স্থানে আগ্রহী দরপত্রদাতা বা তাহাদের ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধদের উপস্থিতিতে দরপত্র এবং দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় উন্মুক্ত করিবে :

তবে শর্ত থাকে যে, ধারা ৩২ এর উপধারা (১) এর ধফা (গগ) এবং ধারা ৩৪ এর উপ-ধারা (১ক) এর অধীন এক ধাপ দুই খাপ দরপত্র পদ্ধতিতে দরপত্র দাখিলের পর উন্মুক্তকরণ কমিটি কারিগরি প্রস্তাবসমূহ উন্মুক্ত করিবে এবং কারিগরি প্রস্তাবসমূহের মূল্যায়ন সমাপ্ত এবং উক্ত মূল্যায়ন প্রতিবেদন ক্রয়কারী কার্যালয় প্রধান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক অনুমোদিত না হওয়া পর্যন্ত আর্থিক প্রস্তবাসমূহ একটি নিরাপদ স্থানে সংরক্ষণ করিবে।

(২) উপ-ধারা (১) এ বর্ণিত বিধান অনুসরণক্রমে উন্মুক্ত হয় নাই কোন দরপত্র বিবেচনা করা হইবে না এবং উহা উন্মুক্ত না করিয়া দরপত্রদাতাকে ফেরত প্রদান করিতে হইবে ৷

দ্বিতীয় সংশোধনী কার্যকর হলে এই ধারার নতুন পাঠ

২০২৬ সনের ১১২ নং আইন · গেজেটে প্রকাশিত ২২ নভেম্বর ২০২৬, কার্যকর তারিখ এখনো ঘোষণা হয়নি

৪৭। দরপত্র উন্মুক্তকরণ

(১) দরপত্র উন্মুক্তকরণ কমিটি, দরপত্র দাখিলের জন্য ক্রয়কারী কর্তৃক নির্দিষ্টকৃত সময়সীমা অতিক্রান্তের অব্যবহিত পর দরপত্রসমূহ বা ক্ষেত্রমত, দরপত্রের কারিগরি প্রস্তাবসমূহ উন্মুক্ত করিবে এবং কারিগরি প্রস্তাবসমূহের মূল্যায়ন সমাপন এবং উক্ত মূল্যায়ন প্রতিবেদন ক্রয়কারী কার্যালয় প্রধান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা অথবা অনুমোদনকারী কর্তৃপক্ষ ক্রয়কারী কার্যালয় প্রধান এর নিম্নতর পর্যায়ের হইলে উক্ত অনুমোদনকারী কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত না হওয়া পর্যন্ত আর্থিক প্রস্তাবসমূহ একটি নিরাপদ স্থানে সংরক্ষণ করিবে:

তবে শর্ত থাকে যে, কারিগরি প্রস্তাব মূল্যায়ন প্রতিবেদন অনুমোদনের পর দরপত্র দলিলে উল্লিখিত স্থানে আগ্রহী উত্তীর্ণ দরপত্রদাতা বা তাহাদের ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিদের উপস্থিতিতে দরপত্র মূল্যায়ন কমিটি সংরক্ষিত আর্থিক প্রস্তাব ও দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় উন্মুক্ত করিবে এবং মূল্যায়ন সম্পাদন করিবে।
(২) উপ-ধারা (১) এ বর্ণিত বিধান অনুসরণক্রমে উন্মুক্ত হয় নাই এমন কোন দরপত্র বিবেচনা করা হইবে না এবং উহা উন্মুক্ত না করিয়া দরপত্রদাতাকে ফেরত প্রদান করিতে হইবে।

গেজেটে যেভাবে লেখা

২৩। ২০০৬ সনের ২৪ নং আইনের ধারা ৪৭ এর প্রতিস্থাপন।—উক্ত আইনের ধারা ৪৭ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৪৭ প্রতিস্থাপিত হইবে, যথা:—

“৪৭। দরপত্র উন্মুক্তকরণ।—(১) দরপত্র উন্মুক্তকরণ কমিটি, দরপত্র দাখিলের জন্য ক্রয়কারী কর্তৃক নির্দিষ্টকৃত সময়সীমা অতিক্রান্তের অব্যবহিত পর দরপত্রসমূহ বা ক্ষেত্রমত, দরপত্রের কারিগরি প্রস্তাবসমূহ উন্মুক্ত করিবে এবং কারিগরি প্রস্তাবসমূহের মূল্যায়ন সমাপন এবং উক্ত মূল্যায়ন প্রতিবেদন ক্রয়কারী কার্যালয় প্রধান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা অথবা অনুমোদনকারী কর্তৃপক্ষ ক্রয়কারী কার্যালয় প্রধান এর নিম্নতর পর্যায়ের হইলে উক্ত অনুমোদনকারী কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত না হওয়া পর্যন্ত আর্থিক প্রস্তাবসমূহ একটি নিরাপদ স্থানে সংরক্ষণ করিবে:

তবে শর্ত থাকে যে, কারিগরি প্রস্তাব মূল্যায়ন প্রতিবেদন অনুমোদনের পর দরপত্র দলিলে উল্লিখিত স্থানে আগ্রহী উত্তীর্ণ দরপত্রদাতা বা তাহাদের ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিদের উপস্থিতিতে দরপত্র মূল্যায়ন কমিটি সংরক্ষিত আর্থিক প্রস্তাব ও দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় উন্মুক্ত করিবে এবং মূল্যায়ন সম্পাদন করিবে।
(২) উপ-ধারা (১) এ বর্ণিত বিধান অনুসরণক্রমে উন্মুক্ত হয় নাই এমন কোন দরপত্র বিবেচনা করা হইবে না এবং উহা উন্মুক্ত না করিয়া দরপত্রদাতাকে ফেরত প্রদান করিতে হইবে।”।

পাঠ সরকারি প্রকাশিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ থেকে সংকলিত। আইনি প্রয়োজনে সরকারি গেজেটের সঙ্গে মিলিয়ে নিন।

অ্যাপে বিধি ও আইন খুলুন — অ্যাপে এখনই

অ্যাপে বিধি ও আইন খুলুন

আরও পড়ুন