টেন্ডার রেজাল্ট — কে কত দামে কাজ পেল
দর ঠিক করার আগে জানুন একই ধরনের কাজ আগে কে, কত দামে পেয়েছে। TenderIQ e-GP-তে প্রকাশিত চুক্তির তথ্য এক জায়গায় সাজিয়ে দেখায়।
কী দেখতে পাবেন
- বিজয়ী ঠিকাদার ও চুক্তিমূল্য: বন্ধ হওয়া টেন্ডারের চুক্তি কে পেয়েছেন এবং কত টাকায়।
- চুক্তি স্বাক্ষরের তারিখ: আর চুক্তির তারিখ অনুযায়ী তালিকা সাজানোর সুবিধা।
- ঠিকাদারের অন্যান্য কাজ: বিজয়ীর নামে চাপ দিলে তিনি আর কোথায় কোথায় কাজ পেয়েছেন।
- দপ্তরভিত্তিক চিত্র: একটি দপ্তরে কারা নিয়মিত কাজ পান।
- APP মূল্যের সঙ্গে তুলনা: যেখানে টেন্ডারটির প্রকাশ্য APP পরিকল্পিত মূল্য পাওয়া যায় — মনে রাখবেন, APP মূল্য OCE নয়।
তথ্য কোথা থেকে, কতটা
তথ্য নেওয়া হয় e-GP-তে প্রকাশ্য চুক্তি-সংক্রান্ত তথ্য থেকে। বর্তমানে গত ১২ মাসের এক লাখ পঁচিশ হাজারের বেশি চুক্তি আছে, আর প্রতিদিন নতুন চুক্তি যোগ হয়। টেন্ডারের তালিকায় যে টেন্ডারের চুক্তি হয়েছে, তার পাশেই বিজয়ীর তথ্য দেখা যায়।
কীভাবে কাজে লাগাবেন
- যে টেন্ডারে দর দেবেন, তার দপ্তর ও কাজের ধরন দিয়ে আগের চুক্তিগুলো দেখুন।
- চুক্তিমূল্য কেমন ছিল, কারা বারবার কাজ পেয়েছেন — প্রতিযোগিতার একটা ধারণা নিন।
- তারপর SLT হিসাব ও টেন্ডার ইন্টেলিজেন্স দিয়ে নিজের দরসীমা যাচাই করুন।
প্যাকেজ
চুক্তি ও বিজয়ীর তথ্য Pro প্যাকেজের অংশ — ৳৫০০/বছর, একটি কী দিয়ে মোবাইল ও কম্পিউটারে।
যা মনে রাখবেন
- তথ্য প্রকাশ্য e-GP উৎস থেকে নেওয়া; গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে সরকারি e-GP-তে মিলিয়ে নিন।
- আগের চুক্তিমূল্য ভবিষ্যতের দর বা জয়ের নিশ্চয়তা দেয় না — এটি সিদ্ধান্ত নিতে সহায়ক তথ্য।
সাধারণ প্রশ্ন
কোন সময়ের চুক্তি দেখা যায়?
গত ১২ মাসের চুক্তি, আর প্রতিদিন নতুন চুক্তি যোগ হয়।
চুক্তির তথ্য কি ফ্রি?
না, এটি Pro প্যাকেজের অংশ (৳৫০০/বছর)। টেন্ডার খোঁজা ও ৫ দরদাতা পর্যন্ত SLT হিসাব ফ্রি।
একজন ঠিকাদার আর কোথায় কাজ পেয়েছেন, দেখা যায়?
হ্যাঁ। বিজয়ীর নামে চাপ দিলে তাঁর পাওয়া অন্যান্য চুক্তির তালিকা দেখা যায়।
অ্যাপে চুক্তির তথ্য দেখুন — অ্যাপে এখনই
অ্যাপে চুক্তির তথ্য দেখুন