SLT Calculator — ফ্রি SLT হিসাব
দরপত্র খোলার পর কে টিকে থাকবেন আর কার দর SLT হবে — OCE, NPPI ও দরগুলো দিয়ে কয়েক সেকেন্ডে দেখুন। প্রতিটি ধাপের হিসাব দেখানো থাকে। ৫ দরদাতা পর্যন্ত ফ্রি।
SLT কী
PPR ২০২৫-এর বিধি ১১৮(২৫) অনুযায়ী, অভ্যন্তরীণ ক্রয়ে গ্রহণযোগ্য দরপত্রগুলোর আর্থিক মূল্যায়নে তফসিল ১৮-তে বর্ণিত পদ্ধতিতে উল্লেখযোগ্যভাবে কমমূল্যের দরপত্র (Significantly Low-priced Tender, SLT) চিহ্নিত করতে হয়, আর সেগুলো আর্থিকভাবে অগ্রহণযোগ্য বিবেচিত হয়। বিধি ১১৮(২৬) অনুযায়ী এরপর বাকি গ্রহণযোগ্য দরপত্রগুলোর মধ্যে সর্বনিম্ন দরদাতা চুক্তিসম্পাদনের নোটিশের জন্য সুপারিশ পান।
TenderIQ যেভাবে হিসাব করে
- সীমার বেশি দর বাদ: OCE-এর ১১০%-এর বেশি দর অগ্রহণযোগ্য।
- গ্রহণযোগ্য দর বাছাই: হিসাব হয় সেই দরগুলো নিয়ে, যেগুলো আপনি সরকারি মূল্যায়ন অনুযায়ী কারিগরিভাবে গ্রহণযোগ্য (responsive) দেখান।
- একটিমাত্র গ্রহণযোগ্য দর: দরটি OCE-এর ±২০%-এর মধ্যে থাকলে সেটিকে গ্রহণযোগ্য দেখানো হয়।
- দুই বা ততোধিক দর — ভারযুক্ত গড়:
ভারযুক্ত গড় = ০.৫ × দরগুলোর গড় + ০.২ × OCE + ০.৩ × (OCE × NPPI) - স্ট্যান্ডার্ড ডেভিয়েশন:
SD = √[ Σ (দর − ভারযুক্ত গড়)² ÷ দরের সংখ্যা ] - SLT সীমা:
SLT সীমা = ভারযুক্ত গড় − SD
এর নিচের দর SLT — আর্থিকভাবে অগ্রহণযোগ্য। - সম্ভাব্য বিজয়ী: বাকি দরগুলোর মধ্যে সর্বনিম্ন দর।
একটি উদাহরণ
OCE ৳১,০০,০০,০০০, NPPI ০.৯৫, আর পাঁচজন দরদাতা — সবাই কারিগরিভাবে গ্রহণযোগ্য ধরে:
| দরদাতা | দর | OCE থেকে | ফল |
|---|---|---|---|
| ক | ৳৮১,০০,০০০ | ১৯% কম | SLT |
| খ | ৳৮৮,০০,০০০ | ১২% কম | সম্ভাব্য বিজয়ী |
| গ | ৳৯১,৫০,০০০ | ৮.৫% কম | গ্রহণযোগ্য |
| ঘ | ৳৯৪,২০,০০০ | ৫.৮% কম | গ্রহণযোগ্য |
| ঙ | ৳১,১৩,০০,০০০ | ১৩% বেশি | OCE+১০% অতিক্রম |
- ঙ বাদ (OCE+১০% = ৳১,১০,০০,০০০-এর বেশি); বাকি চারটি দরের গড় ৳৮৮,৬৭,৫০০।
- OCE × NPPI = ৳৯৫,০০,০০০।
- ভারযুক্ত গড় = ০.৫ × ৮৮,৬৭,৫০০ + ০.২ × ১,০০,০০,০০০ + ০.৩ × ৯৫,০০,০০০ = ৳৯২,৮৩,৭৫০।
- SD ≈ ৳৬,৪৬,৪৭৭ → SLT সীমা ≈ ৳৮৬,৩৭,২৭৩।
- ক-এর দর সীমার নিচে, তাই SLT; বাকিদের মধ্যে সর্বনিম্ন খ — সম্ভাব্য বিজয়ী।
ক্যালকুলেটরে যা পাবেন
- দরদাতার নাম ও দর TOR PDF বা e-GP CSV থেকে সরাসরি আনা যায়।
- সারাংশ, চূড়ান্ত মূল্যায়ন, গণনার প্রতিটি ধাপ ও চার্ট; প্রয়োজনে রিপোর্ট প্রিন্ট।
- ৫ দরদাতা পর্যন্ত ফ্রি। এর বেশি দরদাতা, “জেতার পথ” ও Winning NPPI Range Pro প্যাকেজে (৳৫০০/বছর)।
- NPPI জানা না থাকলে দরপত্র খোলার তারিখ দিয়ে NPPI মান বা পূর্বাভাস দেখা যায় (Pro)।
যা মনে রাখবেন
- কোন দরদাতা কারিগরিভাবে গ্রহণযোগ্য, তা সরকারি মূল্যায়ন অনুযায়ী দিন — TenderIQ তা নিজে ঠিক করে না।
- সঠিক তারিখের NPPI মান দিন; NPPI বদলালে SLT সীমাও বদলায়।
- ফলাফল সরকারি প্রকাশিত মূল্যায়ন ফলের সঙ্গে মিলিয়ে নিন।
সাধারণ প্রশ্ন
SLT ক্যালকুলেটর কি ফ্রি?
হ্যাঁ, ৫ দরদাতা পর্যন্ত SLT হিসাব ও রিপোর্ট ফ্রি — লগইন লাগে না। এর বেশি দরদাতার হিসাব Pro প্যাকেজে।
OCE কী?
OCE (Official Cost Estimate) হলো ক্রয়কারী দপ্তরের দাপ্তরিক প্রাক্কলিত ব্যয়। SLT হিসাবের ওপরের সীমা (OCE+১০%) ও ভারযুক্ত গড়ে এটি লাগে।
দর SLT হলে কী হয়?
PPR ২০২৫-এর বিধি ১১৮(২৫) অনুযায়ী SLT দরপত্র আর্থিকভাবে অগ্রহণযোগ্য বিবেচিত হয়; বাকি গ্রহণযোগ্যদের মধ্যে সর্বনিম্ন দরদাতা সুপারিশ পান।
একটিমাত্র গ্রহণযোগ্য দর থাকলে?
তখন ভারযুক্ত গড়ের হিসাব হয় না; দরটি OCE-এর ±২০%-এর মধ্যে থাকলে TenderIQ সেটিকে গ্রহণযোগ্য দেখায়।
NPPI কোথায় পাব?
দরপত্র খোলার তারিখের NPPI মান লাগে। TenderIQ-এর NPPI অংশে তারিখ দিয়ে যাচাইকৃত মান বা পূর্বাভাস দেখা যায় (Pro)।
ফ্রি SLT Calculator খুলুন — অ্যাপে এখনই
ফ্রি SLT Calculator খুলুন