আজকের eGP টেন্ডার — সরকারি টেন্ডার খুঁজুন
e-GP-তে প্রকাশিত চলমান সরকারি টেন্ডার TenderIQ-তে এক জায়গায় — কাজের ধরন, জেলা ও শেষ তারিখ দিয়ে কয়েক সেকেন্ডে নিজের কাজের টেন্ডার বের করুন। টেন্ডার সার্চ ফ্রি, লগইন লাগে না।
যেভাবে খুঁজবেন
- Tender ID, শিরোনাম বা দপ্তরের নাম লিখে সরাসরি সার্চ।
- প্রকৃতি: কার্য, পণ্য, ভৌত সেবা অথবা বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা (পরামর্শক)।
- কাজের ধরন ও উপ-ধরন: যেমন মেরামত ও রক্ষণাবেক্ষণ → ভবন, রাস্তা বা বৈদ্যুতিক মেরামত; ভবন নির্মাণ → শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, অফিস।
- এলাকা ও দপ্তর: জেলা, মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও ক্রয়কারী দপ্তর।
- ক্রয় পদ্ধতি ও ধরন: OTM, OSTETM, QCBS, SFB, IC এবং NCT/ICT — যে প্রকৃতি বেছে নেবেন, শুধু তার পদ্ধতিগুলোই দেখাবে।
- সময়: দাখিলের শেষ তারিখ অনুযায়ী ফিল্টার।
তালিকা সাজানো যায় সদ্য প্রকাশিত, শীঘ্রই বন্ধ, জামানত বা দলিল মূল্য এবং চুক্তির তারিখ অনুযায়ী। চলমান, সদ্য বন্ধ ও আর্কাইভ — তিনটি আলাদা তালিকা আছে। টেন্ডারের তথ্য দিনে চারবার হালনাগাদ হয়।
চার প্রকৃতির টেন্ডার — কোনটি কী
e-GP-তে টেন্ডারের প্রকৃতি চারটি, আর PPR ২০২৫-এর বিধি ২-এ এদের সংজ্ঞা আলাদা। TenderIQ-এর ফিল্টারও সেভাবেই সাজানো:
কার্য (Works)
রাস্তা, ভবন, সেতু, বাঁধ ইত্যাদি নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ।
পণ্য (Goods)
যন্ত্রপাতি, ওষুধ, আসবাব, খাদ্য, কম্পিউটারসহ সব পণ্য — Framework Agreement-এর পণ্যও এর মধ্যে।
ভৌত সেবা (Physical Services)
বিধি ২(৪৮): পরিচ্ছন্নতা, নিরাপত্তা, পরিবহন ও যানবাহন ভাড়া, আউটসোর্সিং জনবল, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, জরিপ, বিমা ইত্যাদি। e-GP-তে এর নাম Non-Consulting Services; পদ্ধতি OTM, LTM, RFQ, DPM।
নতুন টেন্ডারের খবর নিজে থেকেই পান (Pro)
একবার ফিল্টার সেট করে “অ্যালার্ট সেট করুন” চাপলে নতুন মিল আসামাত্র ইমেইল বা টেলিগ্রামে খবর পাবেন, আর অ্যাপের “আমার জন্য” তালিকায় দেখতে পাবেন। টেন্ডার অ্যালার্ট Pro প্যাকেজের অংশ (৳৫০০/বছর)।
বন্ধ টেন্ডার কে পেল
দাখিলের সময় শেষ হওয়া টেন্ডারে চুক্তি হলে বিজয়ী ঠিকাদার ও চুক্তিমূল্য দেখা যায় — বিস্তারিত দেখুন টেন্ডার রেজাল্ট পাতায়।
যা মনে রাখবেন
- এখানে শুধু e-GP-তে প্রকাশ্যে পাওয়া সরকারি টেন্ডার দেখানো হয়। e-GP-বহির্ভূত টেন্ডার, আর সীমিত বা সরাসরি পদ্ধতির (LTM, RFQ, DPM) যেসব টেন্ডার e-GP-এর প্রকাশ্য তালিকায় আসে না, সেগুলো এখানেও থাকে না।
- APP-এর পরিকল্পিত মূল্য দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় (OCE) নয় — TenderIQ কখনো একে OCE হিসেবে দেখায় না।
- দরপত্র জমার আগে চূড়ান্ত তথ্য সরকারি e-GP notice-এ যাচাই করে নিন।
সাধারণ প্রশ্ন
টেন্ডার সার্চ কি ফ্রি?
হ্যাঁ। টেন্ডার খোঁজা, ফিল্টার ও বিস্তারিত দেখা ফ্রি — লগইন বা অ্যাকাউন্ট লাগে না। নতুন টেন্ডারের অ্যালার্ট ও চুক্তির তথ্য Pro প্যাকেজে।
কতক্ষণ পরপর নতুন টেন্ডার আসে?
e-GP-এর প্রকাশ্য তালিকা থেকে দিনে চারবার টেন্ডার হালনাগাদ হয়।
ভৌত সেবা আর পরামর্শক সেবার পার্থক্য কী?
PPR ২০২৫-এর বিধি ২(৪৮) অনুযায়ী ভৌত সেবা পরিমাপযোগ্য সেবা — যেমন পরিচ্ছন্নতা, নিরাপত্তা, পরিবহন, আউটসোর্সিং; বিধি ২(৪৭) অনুযায়ী বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা হলো পরামর্শক কর্তৃক পরামর্শ, নকশা, তত্ত্বাবধান বা সফটওয়্যার তৈরি। e-GP-তেও এরা আলাদা প্রকৃতি।
মোবাইলে চলবে?
হ্যাঁ। মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারেই চলে; কিছু ইনস্টল করতে হয় না।
টেন্ডার খুঁজুন — অ্যাপে এখনই
টেন্ডার খুঁজুন