ক্রয়কারী ভৌতসেবাসংশ্লিষ্ট কোনো সুনির্দিষ্ট ক্রয়ের প্রয়োজনীয় শর্তসমূহের বিবরণ প্রদানের সময়, বিধি ৩৮-এ বর্ণিত প্রাসঙ্গিক বিষয়ের সহিত নিম্নবর্ণিত তথ্যাদি প্রদান করিবে
(ক) ক্রয়ের জন্য নির্ধারিত ভৌতসেবার নাম, ধরন ও বিবরণ;
(খ) সেবার প্রত্যাশিত মান ও ফলাফল বিনির্দেশ (Expected output);
(গ) সেবাসম্পাদনে প্রয়োজনীয় সম্পদ, যন্ত্রপাতির বিনির্দেশ ও পরিমাণ এবং প্রয়োজনীয় জনবলের বিবরণ (Required inputs);
(ঘ) ভৌগোলিক অবস্থান ও সাইটের অবস্থা;
(ঙ) সেবাসম্পাদন পরিমিতি;
(চ) ঝুঁকি ও পরিবর্তন ব্যবস্থাপনা;
(ছ) প্রযোজ্য ক্ষেত্রে টেকসই তা নিশ্চিতকরণের উপাদানসমূহের সংশ্লেষ।