TenderIQ অ্যাপ খুলুন

PPR 2025 বিধি ১৫৪ — রহিতকরণ ও হেফাজত

অ্যাপে বিধি ও আইন খুলুন

নবম অধ্যায়: বিবিধ

(১) এই বিধিমালা কার্যকর হইবার অব্যবহিত পর পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ রহিত হইবে ।

(২) উপবিধি (১)-এর অধীন রহিতকরণ সত্ত্বেও রহিত বিধিমালার অধীন –

(ক) কৃত কোনো কার্য, গৃহীত কোনো ব্যবস্থা বা চলমান কোনো কার্য এই বিধিমালার অধীন কৃত, গৃহীত বা চলমান বলিয়া গণ্য হইবে;
(খ) জারিকৃত কোনো প্রজ্ঞাপন, প্রদত্ত কোনো আদেশ, বিজ্ঞপ্তি, আইন ও বিধিমালার ব্যাখ্যা, নির্দেশ এই বিধিমালার সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, এই বিধিমালার অধীন জারিকৃত বা প্রদত্ত বলিয়া গণ্য হইবে; এবং
(গ) দায়েরকৃত কোনো অভিযোগ, আপিল বা মামলা অথবা সূচিত কোনো কার্যধারা অনিষ্পন্ন থাকিলে উহা রহিত বিধিমালার অধীন এমনভাবে নিষ্পন্ন করিতে হইবে, যেন এই বিধিমালা জারি করা হয় নাই ।

পাঠ সরকারি প্রকাশিত পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ থেকে সংকলিত। আইনি প্রয়োজনে সরকারি গেজেটের সঙ্গে মিলিয়ে নিন।

অ্যাপে বিধি ও আইন খুলুন — অ্যাপে এখনই

অ্যাপে বিধি ও আইন খুলুন

আরও পড়ুন