(১) ক্রয়কারী সংস্থার ক্রয়বিষয়ক কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন এবং সংস্থার বিভিন্ন পর্যায়ের ক্রয়কারীগণকে প্রয়োজনীয় সহায়তা, পরামর্শ প্রদান এবং পরিবীক্ষণ ও মূল্যায়নের জন্য ক্রয়কারী কার্যালয় প্রধান তাহার দপ্তরে একটি কৌশলগত ক্রয় ইউনিট বা শাখা (Strategic Procurement Unit) গঠন করিবে।
(২) আইনের উদ্দেশ্য পূরণকল্পে মন্ত্রণালয় বা বিভাগও অনুরূপ ক্রয় ইউনিট বা শাখা গঠন করিবে।
(৩) বিপিপিএ ক্রয়কারী ও অন্যান্য জনবলের ক্রয়কার্য ব্যবস্থাপনা সংক্রান্ত সক্ষমতা বৃদ্ধি তথা পেশাগত উন্নয়নের নিমিত্ত একটি সরকারি ক্রয় ইনস্টিটিউট (Institute of Public Procurement) গঠন করিবে।