TenderIQ অ্যাপ খুলুন

PPA 2006 ধারা ৬৮ — রাষ্ট্রীয় জরুরী প্রয়োজন, ইত্যাদি ক্ষেত্রে সরকারী ক্রয় সম্পর্কিত বিশেষ বিধান

অ্যাপে বিধি ও আইন খুলুন

নবম অধ্যায়: বিবিধ

(১) সরকার, রাষ্ট্রীয় জরুরী প্রয়োজনে বা বিপর্যয়ের কোন ঘটনা মোকাবেলার জন্য, জনস্বার্থে, সরকার কর্তৃক গঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশক্রমে, ধারা ৩২ এ বর্ণিত সরাবসরি ক্রয় পদ্ধতি বা অন্য কোন ক্রয় পদ্ধতি অনুসরণ করিয়া ক্রয়কার্য সম্পন্ন করিতে পারিবে ৷

(২) জাতীয় নিরাপত্তা বা জাতীয় প্রতিরক্ষার স্বার্থে, সরকার ভিন্নরূপ কোন সিদ্ধান্ত গ্রহণ না করিলে, এই আইন অনুসারে সরকারী ক্রয় সম্পন্ন করিতে হইবে ৷

দ্বিতীয় সংশোধনী কার্যকর হলে যা বদলাবে

২০২৬ সনের ১১২ নং আইন · গেজেটে প্রকাশিত ২২ নভেম্বর ২০২৬, কার্যকর তারিখ এখনো ঘোষণা হয়নি

৩৫। ২০০৬ সনের ২৪ নং আইনের ধারা ৬৮ এর সংশোধন।—উক্ত আইনের ধারা ৬৮ এর বিদ্যমান উপ-ধারা (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১) প্রতিস্থাপিত হইবে, যথা:—

“(১) এই আইনে কিংবা বর্তমানে বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেনো, সরকার রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বা বিপর্যয়কর কোন ঘটনা মোকাবেলা বা জনগুরুত্বপূর্ণ কোন বিষয়সংক্রান্ত ক্রয়কার্য সম্পাদনে, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশক্রমে, এই আইনে বর্ণিত সরাসরি ক্রয় পদ্ধতি বা একক উৎসভিত্তিক নির্বাচন পদ্ধতি অনুসরণ অথবা কোন ক্রয় পদ্ধতির বিশদ ধাপ অনুসরণের বাধ্যবাধকতা পরিহার অথবা বিকল্প ক্রয় ব্যবস্থা (Alternative Procurement Arrangement) অনুসরণ করিতে পারিবে।”।

পাঠ সরকারি প্রকাশিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ থেকে সংকলিত। আইনি প্রয়োজনে সরকারি গেজেটের সঙ্গে মিলিয়ে নিন।

অ্যাপে বিধি ও আইন খুলুন — অ্যাপে এখনই

অ্যাপে বিধি ও আইন খুলুন

আরও পড়ুন