ক্রয়কারী কৃতকার্য দরপত্রদাতার সহিত চুক্তি স্বাক্ষরের পর, অন্যান্য দরপত্রদাতাদের তাহাদের অকৃতকার্য হওয়ার বিষয়টি লিখিতভাবে অবহিত করিবে এবং তাহাদের দরপত্র জামানত ফেরত দিবে ৷
PPA 2006 ধারা ৫৩ — দরপত্র প্রক্রিয়ার পরিসমাপ্তি
দ্বিতীয় সংশোধনী কার্যকর হলে এই ধারার নতুন পাঠ
২০২৬ সনের ১১২ নং আইন · গেজেটে প্রকাশিত ২২ নভেম্বর ২০২৬, কার্যকর তারিখ এখনো ঘোষণা হয়নি
৫৩। দরপত্র প্রক্রিয়ার পরিসমাপ্তি
ক্রয়কারী কৃতকার্য দরপত্রদাতার সহিত চুক্তি স্বাক্ষরের পর অন্যান্য দরপত্রদাতাদের তাহাদের অকৃতকার্য হওয়ার বিষয়টি লিখিতভাবে অবহিত করিবে, কৃতকার্য ব্যক্তির মালিকানা-বিষয়ক ও চুক্তি স্বাক্ষরসংশ্লিষ্ট তথ্যাদি সহযোগে চুক্তি স্বাক্ষরসংশ্লিষ্ট নোটিশ প্রকাশ করিবে এবং ইহার দ্বারা দরপত্র প্রক্রিয়ার পরিসমাপ্তি ঘটিবে।
গেজেটে যেভাবে লেখা
২৮। ২০০৬ সনের ২৪ নং আইনের ধারা ৫৩ এর প্রতিস্থাপন।—উক্ত আইনের ধারা ৫৩ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৫৩ প্রতিস্থাপিত হইবে, যথা:—
“৫৩। দরপত্র প্রক্রিয়ার পরিসমাপ্তি।—ক্রয়কারী কৃতকার্য দরপত্রদাতার সহিত চুক্তি স্বাক্ষরের পর অন্যান্য দরপত্রদাতাদের তাহাদের অকৃতকার্য হওয়ার বিষয়টি লিখিতভাবে অবহিত করিবে, কৃতকার্য ব্যক্তির মালিকানা-বিষয়ক ও চুক্তি স্বাক্ষরসংশ্লিষ্ট তথ্যাদি সহযোগে চুক্তি স্বাক্ষরসংশ্লিষ্ট নোটিশ প্রকাশ করিবে এবং ইহার দ্বারা দরপত্র প্রক্রিয়ার পরিসমাপ্তি ঘটিবে।”।
পাঠ সরকারি প্রকাশিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ থেকে সংকলিত। আইনি প্রয়োজনে সরকারি গেজেটের সঙ্গে মিলিয়ে নিন।
অ্যাপে বিধি ও আইন খুলুন — অ্যাপে এখনই
অ্যাপে বিধি ও আইন খুলুন