TenderIQ অ্যাপ খুলুন

PPA 2006 ধারা ৫১ — অনুমোদন প্রক্রিয়া

অ্যাপে বিধি ও আইন খুলুন

ষষ্ঠ অধ্যায়: ক্রয় প্রক্রিয়াকরণ · অংশ ৩: পণ্য, কার্য, ইত্যাদি ক্রয়ের জন্য দরপত্র প্রক্রিয়াকরণ

(১) দরপত্র মূল্যায়ন কমিটি দরপত্র মূল্যায়ন বিষয়ে উহার সুপারিশসহ মূল্যায়ন প্রতিবেদন ধারা ৭(৫) এর বিধান অনুসারে অনুমোদনকারী কর্তৃপক্ষের নিকট পেশ করিবে ৷

(২) অনুমোদনকারী কর্তৃপক্ষ মূল্যায়ন কমিটির প্রতিবেদন বিবেচনাক্রমে দরপত্র সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করিবে এবং অবিলম্বে উক্ত সিদ্ধান্তের বিষয়টি ক্রয়কারীসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করিবে ৷

দ্বিতীয় সংশোধনী কার্যকর হলে যা বদলাবে

২০২৬ সনের ১১২ নং আইন · গেজেটে প্রকাশিত ২২ নভেম্বর ২০২৬, কার্যকর তারিখ এখনো ঘোষণা হয়নি

২৭। ২০০৬ সনের ২৪ নং আইনের ধারা ৫১ এর সংশোধন।—উক্ত আইনের ধারা ৫১ এর—
(ক) উপধারা (১) এ উল্লিখিত “নিকট পেশ করিবে” শব্দগুলির পর “অথবা, প্রযোজ্য ক্ষেত্রে, ধারা ৭ এর উপ-ধারা (৬) মোতাবেক পরবর্তী কার্যক্রম গ্রহণ করিবে” শব্দগুলি, কমাগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী সংযোজিত হইবে;
(খ) উপ-ধারা (২) এর পর নিম্নরূপ নূতন উপধারা (৩) সংযোজিত হইবে, যথা:—

“(৩) অনুমোদনকারী কর্তৃপক্ষ কর্তৃক দরপত্র মূল্যায়নের প্রতিবেদন অনুমোদনের অব্যবহিত পর বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে দরপত্র জামানত ফেরত প্রদান করিতে হইবে।”।

পাঠ সরকারি প্রকাশিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ থেকে সংকলিত। আইনি প্রয়োজনে সরকারি গেজেটের সঙ্গে মিলিয়ে নিন।

অ্যাপে বিধি ও আইন খুলুন — অ্যাপে এখনই

অ্যাপে বিধি ও আইন খুলুন

আরও পড়ুন