TenderIQ অ্যাপ খুলুন

PPA 2006 ধারা ৪০ — বিজ্ঞাপন

অ্যাপে বিধি ও আইন খুলুন

ষষ্ঠ অধ্যায়: ক্রয় প্রক্রিয়াকরণ · অংশ ১: বিজ্ঞাপন

সংশোধিত ধারানিচের লেখা ২০০৬ সালের মূল পাঠ। ২০২৬ সনের ৪১ নং আইন এই ধারার কিছু অংশ বদলেছে (কার্যকর, ২৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে); বদলগুলো মূল পাঠের নিচে দেওয়া হলো।

(১) ক্রয়কারী প্রাক্‌-যোগ্যতা, দরপত্র এবং আগ্রহ ব্যক্তকরণের অনুরোধসম্বলিত বিজ্ঞাপন নির্ধারিত নমুনা ছকে প্রস্তুত করিবে ৷

(২) ক্রয়কারী, উপ-ধারা (১) এ বর্ণিত বিজ্ঞাপন দেশে বহুল প্রচারিত কমপক্ষে একটি বাংলা এবং একটি ইংরেজী দৈনিক সংবাদপত্রে সরাসরি প্রকাশের ব্যবস্থা করিবে ৷

(৩) উপ-ধারা (২) এর অধীন বিজ্ঞাপন প্রকাশের তারিখে যদি প্রকাশিত সংবাদপত্রের একাধিক সংস্করণ প্রকাশিত হয়, তাহা হইলে এইরূপ প্রত্যেক সংস্করণের প্রতিটি কপিতেই উক্ত বিজ্ঞাপন প্রকাশের ব্যবস্থা করিতে হইবে ৷

(৪) উপ-ধারা (২) এর বিধানের অতিরিক্ত ব্যবস্থা হিসাবে-

(ক) উক্তরূপ বিজ্ঞাপন ক্রয়কারীকে নিজস্ব ওয়েবসাইটে, যদি থাকে, প্রকাশ করিতে হইবে;
(খ) নির্ধারিত মূল্যসীমার ঊর্ধ্বের বিজ্ঞাপন সরকার কর্তৃক, সময় সময়, নির্ধারিত কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করিতে হইবে ৷

(৫) যে ক্ষেত্রে কোন পণ্য, কার্য বা সেবা ক্রয়ের বিষয় আন্তর্জাতিক আবেদনকারী, দরপত্রদাতা বা পরামর্শকদের জন্য অবহিত করা হয়, সেইক্ষেত্রে সংশ্লিষ্ট বিজ্ঞাপন আন্তর্জাতিকভাবে বহুল প্রচারিত একটি ইংরেজী সংবাদপত্রে বা প্রকাশনায়, অথবা, ক্ষেত্রমত, জাতিসংঘের কোন প্রকাশনায় অথবা দেশে বা বিদেশে অবস্থিত বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য মিশনসমূহে প্রকাশের ব্যবস্থা করিতে হইবে ৷

সংশোধন: পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪১ নং আইন)

কার্যকর, ২৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে · গেজেটের ভাষায়

২১। ২০০৬ সনের ২৪ নং আইনের ধারা ৪০ এর সংশোধন।—উক্ত আইনের ধারা ৪০ এর উপ-ধারা (৫)-এ উল্লিখিত “বিজ্ঞাপন” শব্দের পর “উপ-ধারা (২) এ বর্ণিত ব্যবস্থার অতিরিক্ত হিসেবে” শব্দগুলি এবং “প্রকাশনায়,” শব্দ ও কমার পর “বা ওয়েবসাইটে” শব্দগুলি সন্নিবেশিত হইবে।

দ্বিতীয় সংশোধনী কার্যকর হলে যা বদলাবে

২০২৬ সনের ১১২ নং আইন · গেজেটে প্রকাশিত ২২ নভেম্বর ২০২৬, কার্যকর তারিখ এখনো ঘোষণা হয়নি

২১। ২০০৬ সনের ২৪ নং আইনের ধারা ৪০ এর সংশোধন।—উক্ত আইনের ধারা ৪০ এর—
(ক) উপ-ধারা (২) এ উল্লিখিত “একটি বাংলা এবং একটি ইংরেজী” শব্দগুলির পর “জাতীয়” শব্দটি সন্নিবেশিত হইবে;
(খ) উপ-ধারা (৫) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৫) প্রতিস্থাপিত হইবে, যথা:—

“(৫) যেই ক্ষেত্রে কোন পণ্য, কার্য বা সেবা ক্রয়ের বিষয় আন্তর্জাতিক আবেদনকারী, দরপত্রদাতা বা পরামর্শকদের অবহিত করা হয়, সেইক্ষেত্রে সংশ্লিষ্ট বিজ্ঞাপন উপ-ধারা (২)-এ বর্ণিত ব্যবস্থার অতিরিক্ত হিসাবে আন্তর্জাতিকভাবে বহুল প্রচারিত একটি ইংরেজি সংবাদপত্রে বা প্রকাশনায় বা নিউজ-পোর্টালে, অথবা, ক্ষেত্রমত, জাতিসংঘের কোন প্রকাশনায় বা ওয়েবসাইটে (যেমন: UNGM-United Nations Global Marketplace) বা আন্তর্জাতিক দরপত্র বা বাণিজ্যিক পোর্টাল এবং প্রয়োজনবোধে, বাংলাদেশে অবস্থিত বৈদেশিক মিশনসমূহে বা বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহে প্রচার করিতে হইবে।”।

পাঠ সরকারি প্রকাশিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ থেকে সংকলিত। আইনি প্রয়োজনে সরকারি গেজেটের সঙ্গে মিলিয়ে নিন।

অ্যাপে বিধি ও আইন খুলুন — অ্যাপে এখনই

অ্যাপে বিধি ও আইন খুলুন

আরও পড়ুন