TenderIQ অ্যাপ খুলুন

PPA 2006 ধারা ৩৭ — বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা ক্রয়ে অনুসরণীয় পদ্ধতি

অ্যাপে বিধি ও আইন খুলুন

পঞ্চম অধ্যায়: বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা ক্রয় পদ্ধতি ও উহার প্রয়োগ · অংশ ১: অভ্যন্তরীণ ক্রয়

ক্রয়কারী, বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা ক্রয়ের জন্য বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা প্রদানে আগ্রহী আবেদনকারীগণের সংক্ষিপ্ত তালিকা প্রণয়নপূর্বক নিম্নবর্ণিত পদ্ধতির যে কোন একটি পদ্ধতি অগ্রে বিবেচ্য হিসাবে অনুসরণ করিবে, যথাঃ-

(ক) গুণগত মান ও ব্যয়ভিত্তিক নির্বাচনের ক্ষেত্রে, সংক্ষিপ্ত তালিকাভুক্ত পরামর্শকদের মধ্যে একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে সেবার গুণগত মান ও উক্ত সেবার জন্য সম্ভাব্য ব্যয়ের বিষয়টি বিচক্ষণতার সহিত বিবেচনা করিয়া পরামর্শক নির্বাচন; বা
(খ) নির্দিষ্ট বাজেটের অধীন নির্বাচনের ক্ষেত্রে, সাধারণ ও সুনির্দিষ্ট প্রকৃতির সেবার জন্য প্রস্তাব দাখিলের অনুরোধ সম্বলিত দলিলে উল্লিখিত বাজেট বরাদ্দের বিষয় বিবেচনা করিয়া পরামর্শক নির্বাচন ৷

পাঠ সরকারি প্রকাশিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ থেকে সংকলিত। আইনি প্রয়োজনে সরকারি গেজেটের সঙ্গে মিলিয়ে নিন।

অ্যাপে বিধি ও আইন খুলুন — অ্যাপে এখনই

অ্যাপে বিধি ও আইন খুলুন

আরও পড়ুন