ক্রয়কারী কার্যকরভাবে চুক্তি পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য, সরকার কর্তৃক, সময় সময়, জারীকৃত নির্দেশনাবলী অনুসরণ করিবে ৷
PPA 2006 ধারা ২২ — চুক্তি পরিচালনা ও ব্যবস্থাপনা
দ্বিতীয় সংশোধনী কার্যকর হলে এই ধারার নতুন পাঠ
২০২৬ সনের ১১২ নং আইন · গেজেটে প্রকাশিত ২২ নভেম্বর ২০২৬, কার্যকর তারিখ এখনো ঘোষণা হয়নি
২২। চুক্তি পরিচালনা ও ব্যবস্থাপনা
(১) ক্রয়কারী কার্যকরভাবে চুক্তি পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য এই আইন ও তদধীন প্রণীত বিধিমালা ও আদর্শ দলিলের নির্দেশনাবলি অনুসরণ করিবে।
(২) চুক্তিতে অন্তর্ভুক্ত বিষয়াদির কোনরূপ পরিবর্তনের ক্ষেত্রে যথা: ভেরিয়েশন অর্ডার, অতিরিক্ত সরবরাহ, কার্য বা সেবা সম্পাদনের সময়সীমা, ইত্যাদি উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে একটি সংশোধিত চুক্তি সম্পাদন করিতে হইবে।
(৩) চুক্তির শর্তানুযায়ী দায়িত্বে অবহেলা, পণ্য সরবরাহ বা কার্য অথবা সেবা সম্পাদন নিশ্চিত করিবার বিষয়ে ক্রয়কারী এবং ক্ষেত্রমত তৎকর্তৃক নিযুক্ত প্রকল্প ব্যবস্থাপক ও চুক্তি বাস্তবায়নের সাথে সম্পৃক্ত অপরাপর ব্যক্তি বা ব্যক্তিবর্গ যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদান-সাপেক্ষে দায়বদ্ধ থাকিবে।
গেজেটে যেভাবে লেখা
৮। ২০০৬ সনের ২৪ নং আইনের ধারা ২২ এর প্রতিস্থাপন।—উক্ত আইনের ধারা ২২ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ২২ প্রতিস্থাপিত হইবে, যথা:—
“২২। চুক্তি পরিচালনা ও ব্যবস্থাপনা।—(১) ক্রয়কারী কার্যকরভাবে চুক্তি পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য এই আইন ও তদধীন প্রণীত বিধিমালা ও আদর্শ দলিলের নির্দেশনাবলি অনুসরণ করিবে।
(২) চুক্তিতে অন্তর্ভুক্ত বিষয়াদির কোনরূপ পরিবর্তনের ক্ষেত্রে যথা: ভেরিয়েশন অর্ডার, অতিরিক্ত সরবরাহ, কার্য বা সেবা সম্পাদনের সময়সীমা, ইত্যাদি উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে একটি সংশোধিত চুক্তি সম্পাদন করিতে হইবে।
(৩) চুক্তির শর্তানুযায়ী দায়িত্বে অবহেলা, পণ্য সরবরাহ বা কার্য অথবা সেবা সম্পাদন নিশ্চিত করিবার বিষয়ে ক্রয়কারী এবং ক্ষেত্রমত তৎকর্তৃক নিযুক্ত প্রকল্প ব্যবস্থাপক ও চুক্তি বাস্তবায়নের সাথে সম্পৃক্ত অপরাপর ব্যক্তি বা ব্যক্তিবর্গ যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদান-সাপেক্ষে দায়বদ্ধ থাকিবে।”।
পাঠ সরকারি প্রকাশিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ থেকে সংকলিত। আইনি প্রয়োজনে সরকারি গেজেটের সঙ্গে মিলিয়ে নিন।
অ্যাপে বিধি ও আইন খুলুন — অ্যাপে এখনই
অ্যাপে বিধি ও আইন খুলুন